Pages

Showing posts with label Future Alert. Show all posts
Showing posts with label Future Alert. Show all posts

Sunday, 21 May 2017

সাবধান! কম্পিউটারের জন্য আপনি আক্রান্ত হচ্ছেন এই ভয়ানক রোগে

কম্পিউটার বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিস্কার। যাকে এই মুহূর্তে কোনও কিছু ভাবা অসম্ভব। আর এই কম্পিউটার শুধু যে কাজ করার জন্য ব্যবহৃত তা কিন্তু নয়। অনেকে কম্পিউটারের সামনে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে। কেউ অফিসিয়াল কাজ, কেউ ইন্টারনেট ব্রাউজিং করে কেউ বা বিনোদনের মাধ্যমে সময় পার করছেন। কিন্তু আপনি জানেন কি এই কম্পিউটারের সামনে তিন থেকে চার ঘন্টার বেশি বসে থাকলে তাদের জন্যে অপেক্ষা করে আছে এক ভয়ানক অসুখ। মূলত অনেকে তিন চার ঘণ্টার বেশী সময় কম্পিউটার স্ক্রিনের সামনে পেশাগত বা অন্যকোন কারণে সময় কাটান তাদের মধ্যে মহামারির মতো ছড়াচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম। যা চোখের নানা ধরনের রোগের কারণ।

সম্প্রতি মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড রিভিউ নামের এক ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে প্রতিবেদন যেখানে বিশেষজ্ঞরা জানিয়েছেন,বিশ্বব্যাপী সাত কোটি কর্মী কম্পিউটার ভিশন সিনড্রোমের ঝুঁকির মুখে রয়েছেন। এই ঝুঁকিতে থাকা লোকদের মধ্যে রয়েছেন অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংক কর্মী, ইঞ্জিনিয়ার, গ্রাফিক শিল্পী, সাংবাদিক, শিক্ষাবিদ, সচিবসহ অধিকাংশ ছাত্রছাত্রীরা। এছাড়াও বিশ্বের কোটি কোটি শিশু ও কিশোর ঘণ্টার পর ঘণ্টা কম্পিটারের সামনে বসে গেমস খেলে তারাও এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনার মধ্যে রয়েছে বলে জানিয়েছে।

এই গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করলে চোখ ড্রাই হয়ে যায়। এতে করে চোখ জ্বালা করা, চোখে চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, চোখ পিটপিট করার মতো বিভিন্ন সমস্যা দেখা দেখা দেয়। এতে তো দৃষ্টিশক্তির ক্ষতি হয়ই। পাশাপাশি এর প্রভাবে নার্ভের সমস্যাও দেখা দেয়। তাই সাধারণত দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে থাকেন তাদের মাথাব্যথা, পেশির ব্যথা, ঘাড়ে–পিঠে ব্যথা ইত্যাদিতে ভোগতে হয়। এই ঝুঁকিতে থেকে বাঁচতে সমাধানও বাতলে দিয়েছেন চিকিৎসকরা। তা হলো ‘২০–২০–২০‘ অর্থাৎ প্রতি ২০ মিনিট কম্পিউটারে কাজ করার পর ২০ সেকেন্ড চোখকে বিশ্রামে রাখতে হবে এবং ২০ ফিট দূরের কোনো বস্তুর কিছু সময়ের জন্য তাকিয়ে থাকবে হবে।

বঙ্গেও Ransomware হানা,পশ্চিম মেদিনীপুরের একাধিক সাব স্টেশনে কম্পিউটার হ্যাকিং!

পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়ারি সাবস্টেশনে হানা দিয়েছে হ্যাকাররা।
এবার পশ্চিমবঙ্গেই  সাইবার ক্রাইমের থাবা।পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন সাব স্টেশনে কম্পিউটার হ্যাকিংয়ের শিকার।
সংবাদ সংস্থা সূত্রে খবর, Ransomware নামে একটি সফটওয়্যারের মাধ্যমে ৭৫ হাজার কম্পিউটারের দখল নিয়েছে হ্যাকাররা ৷ চাকরির অফার, লাকি ড্রয়ের পুরস্কার, ইনভয়েস, সিকিউরিটি ওয়ার্নিং বা জরুরি তথ্যের আদলে ম্যালওয়ার পাঠিয়ে সিস্টেম হ্যাক করেছে হ্যাকাররা ৷
শুধু তাই নয়, হ্যাকাররা সিস্টেম খোলার জন্য ৩০০ থেকে ৬০০ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছে ৷ আক্রান্ত কম্পিউটারের স্ক্রিনেই মুক্তিপণের অঙ্ক জানিয়েছে হ্যাকাররা ৷ মুক্তিপণের পুরো অঙ্ক ডিজিট্যাল মুদ্রা বিটকনের মাধ্যমে দিতে বলা হয়েছে ৷
এযাবৎকালের অন্যতম বড় সাইবার অ্যাটাকে আক্রান্ত বিশ্ব ৷ শুক্রবার রাতে একসঙ্গে ভারত-সহ সারাবিশ্বের ১০০ দেশে সাইবার হানা চালিয়েছে একদল হ্যাকার ৷ থাবা পড়েছে পশ্চিমবঙ্গেও।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়ারি সাবস্টেশনে হানা দিয়েছে হ্যাকাররা। অফিস সূত্রে জানা যাচ্ছে, দু’তিনদিন ধরে তাদের কম্পিউটারগুলোতে মেসেজ আসছিল। তাতে তারা গুরুত্ব দেননি। কিন্তু আজ ইন্টারনেটে যুক্ত কম্পিউটারগুলো আর খুলছে না। হ্যাকাররা সমস্ত নথি তাদের নিজের আয়ত্তে নিয়েছে। ফলে সমস্যায় পড়েছে বিদ্যুৎ দপ্তর। মুক্তিপণ দাবি করেছে। বিষয়টি বিদ্যুৎ দফতরে জানানো হয়েছে।
View image on TwitterView image on Twitter
 Follow
 ANI ✔ @ANI_news
West Midnapur: Computers at WB State Electricity Distribution Company at four locations suspected to be hit by #WannaCry Ransomware attack
2:36 PM - 15 May 2017 · New Delhi, India
  46 46 Retweets   32 32 likes
Twitter Ads info & Privacy

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টাকা নেওয়ার জন্য ক্রিপটোকারেন্সি (ইন্টারনেটে পেমেন্ট নেওয়ার জন্য এক ধরনের মুদ্রা) ‘বিটকয়েন’ ব্যবহার করা হচ্ছে। যাতে কে বা কারা এর পিছনে রয়েছে তা বোঝা না যায়। সবটাই ঘটছে ইমেলের মাধ্যমে। অজানা কোনও সূত্র থেকে ইমেল আসছে। তাতে থাকছে লোভনীয় প্রস্তাব।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ইউএস জাতীয় সুরক্ষা এজেন্সির তৈরি হ্যাকিং প্রযুক্তি চুরি করে তাকেই হাতিয়ার করে এই হামলা চালানো হয়েছে ৷ ক্যাসপারেস্কির হিসেবে, ৯৯ টি দেশে ৪৫ হাজার কম্পিউটারে সাইবার হামলা হয়েছে ৷ তার মধ্যে ভারত ছাড়াও রয়েছে  চিন, স্পেন, ইতালির মতো দেশের গুরুত্বপূর্ণ সিস্টেম ৷ কিল সুইচের মাধ্যমে মোকাবিলা করা ‌যাবে বলে দাবি করছেন চিনা বিশেষজ্ঞরা।

সাইবার হানা, Ransomware হামলার নেপথ্যে উত্তর কোরিয়! চাঞ্চল্যকর তথ্য

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই হামলার পেছনে হাত থাকতে পারে উত্তর কোরিয়ার হ্যাকারদের।
‘র‍্যানসমওয়্যার’, এই শব্দে এখন ত্রস্ত বিশ্ব। কিন্তু এই সাইবার হামলার নেপথ্যে কে? সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই হামলার পেছনে হাত থাকতে পারে উত্তর কোরিয়ার হ্যাকারদের। (আরও পড়ুনঃ বঙ্গেও Ransomware হানা, পশ্চিম মেদিনীপুরের একাধিক সাব স্টেশনে কম্পিউটার হ্যাকিং!)
সাইবার হামলায় এপর্যন্ত ১৫০টি দেশের ৩ লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছে৷ পশ্চিম বঙ্গ-সহ ভারতেও প্রভাব পড়েছে ‘র‍্যানসমওয়্যার’ হামলার৷ এমনই পরিস্থিতিতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য৷
ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের গবেষক নীল মেহতা এমন একটি কোড পোস্ট করেছেন যা থেকে ‘ওয়ানা ক্রাই’ মালওয়্যার ও পিয়ংইয়ংয়ের ব্যবহৃত হ্যাকিং পদ্ধতির মিল খুঁজে পাওয়া যাচ্ছে৷ তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ রাশিয়ার কম্পিউটার সিকিউরিটি সংস্থা ‘ক্যাসপার্স্কি’ জানিয়েছে গুগল গবেষকের কোড থেকে ওই হামলার সুত্র খুঁজে বের করা যেতে পারে৷ তবে আরও গবেষণার প্রয়োজন রয়েছে৷
 Follow
 Neel Mehta @neelmehta
9c7c7149387a1c79679a87dd1ba755bc @ 0x402560, 0x40F598
ac21c8ad899727137c4b94458d7aa8d8 @ 0x10004ba0, 0x10012AA4#WannaCryptAttribution
10:32 PM - 15 May 2017
  231 231 Retweets   300 300 likes
Twitter Ads info & Privacy
ইজরায়েলের নিরাপত্তা সংস্থা ‘ইন্টেজার ল্যাবস’ও দাবি করেছে যে হামলার পিছনে হাত রয়েছে উত্তর কোরিয়ার৷বিশ্বজুড়ে ‘র‍্যানসমওয়্যার’ হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ তবে রুশ প্রেসিডেন্টের অভিযোগ উড়িয়ে দিয়ে আমেরিকার ‘সাইবার অ্যান্ড হোম ল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার’ টম বসসের্ট জানিয়েছেন হামলার জন্য আমেরিকা দায়ী নয়৷

ভারতের মতো দেশে অধিকাংশ সংস্থায় পুরনো ধরনের উইন্ডোজ সিস্টেমে কাজ হয়৷ ফলে সেই ধরনের সিস্টেম হ্যাক করা হামলাকারীদের পক্ষে সহজ হয়েছে৷ তবে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, ভারতে এই সাইবার হানার এখনও তেমন কোনও প্রভাব পড়েনি৷ এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷

ট্যাটু করে ভয়ানক অবস্থা তরুণীর, সবটা জানলে আর কখনও ট্যাটু করাবেন না

উঠে গেল গায়ের চামড়া...
শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করানো আজকাল ট্রেন্ড। শখ করে অনেকেই এসব করে থাকেন। তবে ভুল ভাবে ট্যাটুর পরিনতি ‌যে কী ভয়ঙ্কর হতে পারে তা পাসুদা রিও নামে এই তরুণী হাল না দেখলে বিশ্বাস করবেন না।
(আরও পড়ুন:‍’বাহুবলি-২‍’ না দেখেই তা নিয়ে শাহরুখ কী প্রতিক্রিয়া জানালেন জানেন?)
শখ ছিল গলা ও বুকের ঠিক মাঝামাঝি অংশে ট্যাটু বানাবেন। ‌যেমন ভাবা ওমনি কাজ। বানিয়েও ফেললেন । সুন্দর শরীরকে আরও খানিকটা আকর্ষণীয় করে তোলাই ছিল উদ্দেশ্য ছিল বছর ২১-এর পাসুদা রিওর।। কিন্তু কে জানত, এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে!
(আরও পড়ুন:‍কার সঙ্গে এতটা ঘনিষ্ঠতা? ধরা পড়ে গেলেন রণবীর কাপুর!)
আর পাঁচজন যেভাবে লেজারের মাধ্যমে ট্যাটু করান, এই ট্যাটু ছিল তার চেয়ে খানিকটা আলাদা। এতে লেজার বা কেমিক্যালের কোনও ব্যাপার ছিল না। ছোট্ট একটি ট্যাটু বন্দুকের সাহায্যে আঁকা হয়েছিল ওই ডিজাইন। যা স্টিকারের মতো ত্বক থেকে তুলে নেওয়া যাবে। ইউরোপের বিভিন্ন দেশে এমন ট্যাটুর বেশ ভালই চল আছে।
(আরও পড়ুন:‍বাহুবলি ‘ফিভার’ চড়ছে বলিউডেও, অক্ষয়ের স্ত্রী কী করলেন বলুনতো?) 
PAY-NEWSLINK5923423_77896
তবে পাসুদা জানান, ট্যাটু করার বেশ কিছুদিন পর পাসুদার শরীরের ওই অংশটি চুলকাতে ও জ্বালা করতে শুরু করে। তারপর শুরু হয় অসম্ভব যন্ত্রণা। তাইল্যান্ড কলেজের আর্টের ছাত্রী জানান, “আমি লেজার ব্যবহার করতে চাইনি। ওটায় খরচ আর ব্যথা অনেক বেশি। তাই এই ট্যাটুই বেছে নিয়েছিলাম। কিন্তু ভীষণ ব্যথায় এই ট্যাটু আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। এখন ভাবি কেন এই পদ্ধতিতে ট্যাটু বানাতে গিয়েছিলাম।”
(আরও পড়ুন:‍ হৃতিক সহ এই ৭ জন নাকি বাহুবলিতে কাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন)
PAY-NEWSLINK5923409_77886PAY-NEWSLINK5923318_77877
এখন পাসুদার গলার নিচের সেই অংশের দিকে তাকালে শিউরে উঠতে হয়। কারণ ওই অংশ থেকে চামড়া-সহ স্টিকারটি উঠে এসেছিল। যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন ছাত্রী।
(আরও পড়ুন: প্রভাসের সঙ্গে অভিনয় করতে চাইছেন না বলিউড অভিনেত্রীরা! জানেন কেন?)
PAY-NEWSLINK5923414_77891PAY-NEWSLINK5923322_77884
পোড়া শরীরের চামড়া শুকোলে যেমন সাদাটে হয়ে যায়, বর্তমানে সেই অংশের হাল একই। তাই নিজের বন্ধু-বান্ধবদের ট্যাটু বানানোর আগে বারবার সতর্ক করেন ওই তরুণী।

আসছে আরও বড় সাইবার হামলা, চোখ রাঙাচ্ছে Adylkuzz ভাইরাস, সতর্কতা

আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সংস্থা প্রুফপয়েন্ট আশঙ্কা প্রকাশ করেছে, Adylkuzz-এর হামলা আরও মারাত্বক হবে

Another large-scale cyberattack under way: Experts
১৮ মে : ‘র‍্যানসমওয়্যার’-এর নাম তো শুনেছেন৷ যাকে নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি শুরু হয়েছে৷ লন্ডন থেকে আমেরিকা কিম্বা ভারত, র‍্যানসমওয়্যার থাবা বসিয়েছে এ বঙ্গেও৷ কিন্তু, এখানেই শেষ নয়৷ আরও বড় ধরণের সাইবার হামলা হবে! যার নাম Adylkuzz৷আর ওই Adylkuzz-এ এবার বিশ্বের প্রতিটি দেশেই থাবা বসাতে চলেছে বলে সতর্কতা জারি করেছে প্রুফপয়েন্ট৷
আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সংস্থা প্রুফপয়েন্ট আশঙ্কা প্রকাশ করেছে, Adylkuzz-এর হামলা আরও মারাত্বক হবে৷ওই ভাইরাস হানা দিলে কম্পিউটারের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে ইউজারের হাত থেকে৷ মাইক্রসফট এখনও পর্যন্ত এর প্রতিষেধক আবিষ্কার করে উঠতে পারেনি৷
আরও দেখুন : মেয়েকে সঙ্গে নিয়েই কান মাতাতে চললেন রাই 
শুধু তাই নয়, ওই ভাইরাস ইনজেক্ট করে হ্যাকাররা ভার্চুয়াল কারেন্সি দাবি করে ইউজারদের কাছে৷ পাশপাশি এও জানানো হয়েছে Adylkuzz নামে ওই ভাইরাস হানা দিলে সাধারণ কম্পিউটার ইউজাররা তা বুঝতে পারবেন না৷কারণ ওই ভাইরাস হানা দিলে, কম্পিটারের স্ক্রিনে কোনও মেসেজ ফুটে উঠবে না বলে জানানো হয়েছে৷ প্রুফপয়েন্টের আধিকারিক জানিয়েছেন, Adylkuz যে কতটা ক্ষতিকর, তা এখনও বোঝা সম্ভব হয়নি৷ কিন্তু এর প্রভাব র‍্যানসমওয়্যার-এর দ্বিগুণ বলে আশঙ্কা করছেন তাঁরা৷
এদিকে  র‍্যানসমওয়্যার-এর হানায় এপর্যন্ত ১৫০টি দেশের ৩ লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছে৷ পশ্চিমবঙ্গ-সহ ভারতেও প্রভাব পড়েছে র‍্যানসমওয়্যার হামলার৷ এমনই পরিস্থিতিতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য৷ ইজরায়েলের নিরাপত্তা সংস্থা ‘ইন্টেজার ল্যাবস দাবি করেছে, র‍্যানসমওয়্যার-এর হামলার পিছনে হাত রয়েছে উত্তর কোরিয়ার৷