সহজ কয়েকটা ধাপে আধার কার্ডের ভুলভ্রান্তি শুধরে নিন
/how-to-change-name-in-aadhaar-heres-the-step-by-step-guide/
ড্রাইভিং লাইসেন্স থেকে আয়কর জমা দেওয়া- সবক্ষেত্রেই আধার কার্ড বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। তবে অনেকক্ষেত্রেই অতিরিক্ত চাপ থাকায় আধার কার্ডে ভুলভ্রান্তি ধরা পড়ছে। আধার কার্ডে ভুল থাকলে সমস্যায় পড়তে হচ্ছে। (আরও পড়ুন- মোদীর নয়া সিদ্ধান্ত, উপকৃত ৫৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি পেনশনগ্রাহক)
তবে চিন্তা নেই। ডিজিটাল ভারতে অনলাইনেই আপনার আধার কার্ডের ভুল শুধরে নিতে পারবেন। নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর ও ইমেল আইডি পরিবর্তন করতে হলে UIDAI পোর্টালে গিয়ে করতে পারবেন।
মোবাইল নম্বর পরিবর্তনে কোন নথির দরকার নেই। জন্ম তারিখে ভুল থাকলে শোধরাতে পারবেন। সহজেই শুধরে ফেলুন ভুলভ্রান্তি।
প্রথমেই ক্লিক করুন এখানে- https://ssup.uidai.gov.in/web/guest/update
খুলে যাবে এই পেজটি।
ক্লিক করুন update Aadhaar details (online)। এরপর আপনার আধার নম্বর দিয়ে ওয়ান টাইম পাসওয়ার্ড নিন। আপনার মোবাইলে চলে যাবে ওটিপি নম্বর। যে মোবাইল নম্বরটি আপনি কার্ড বানানোর সময় দিয়েছিলেন।
আপনাকে নাম, জন্ম তারিখ,ঠিকানা ইত্যাদি পরিবর্তনের অপশন দেখাবে। নাম পরিবর্তন অপশনে গিয়ে নিজের সঠিক নাম লিখুন। এরপর নিজের নাম পরিবর্তনের পক্ষে প্রামাণ্য নথি আপলোড করুন।
একটা URN নম্বর পাবেন। সেটা রেখে দিন সযত্নে।




No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.