Pages

Sunday, 21 May 2017

বাড়ি করতে চাইলে এটাই সেরা সুযোগ, গৃহঋণে সুদের হার অনেকটাই কম করল SBI

মহিলাদের জন্য বিশেষ সু‌যোগ
বলা ‌যেতেই পারে ব্যাঙ্ক লোন করে বাড়ি বানানোর এটা একটা মোক্ষম সু‌যোগ। কারণ গৃহঋণের ক্ষেত্রে সুদের হার অনেকটাই কম করে দিলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বেশি টাকার লোনের ক্ষেত্রে এই সুদের হার বেশ কাজে আসবে বলে মনে করা হচ্ছে।(আরও পড়ুন : মেডিক্যাল এন্ট্রান্সে বসতে অন্তর্বাস খুলতে হল ছাত্রীকে)
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া আজ জানিয়েছে গৃহঋণের ক্ষেত্রে সুদের হার .২৫ শতাংশ কম করা হয়েছে। তবে ৩০ লক্ষ টাকা প‌র্যন্ত ঋণের ক্ষেত্রে এই .২৫ শতাংশ কম সুদ কা‌র্যকর হবে। অর্থাৎ এখন থেকে কোনও ব্যক্তি ৩০ লক্ষ টাকা প‌র্যন্ত ঋণ নিলে তাঁকে দিতে হবে ৮.৩৫ শতাংশ হারে সুদ। ৯ মে থেকেই নতুন সুদ বলবত হবে।
সরকারের নতুন প্রকল্পের আওতায় ওই সুদের হার ধা‌র্য করা হয়েছে। কর্মরত নন এমন মহিলারা গৃহঋণের ক্ষেত্রে .২ শতাংশ কম সুদে ঋণ পেতে পারবেন। জানা ‌যাচ্ছে বাজারে এখন ‌যে সুদের হারে গৃহঋণ পাওয়া ‌যায় তা এসবিআইয়ের এই সুদের হার থেকে অনেক বেশি। এককথায় এসবিআইয়ের সুদের হার সর্বনিম্ন।(আরও পড়ুন : বেআইনি মদের ঠেকে অভি‌যান চালাতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ)
এসবিআই সূত্রে জানা ‌যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে ওই ঋণ নেওয়ার সময়সীমা আগামী ৩১ জুলাই। এই সময়ের মধ্যে মহিলা গ্রাহকরা ঋণ নিলে .২ শতাংশ সুদ দিতে হবে। অর্থাৎ সুদের হার হবে ৮.৪ শতংশ।

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.