Pages

Sunday, 21 May 2017

বাড়ি করতে চাইলে এটাই সেরা সুযোগ, গৃহঋণে সুদের হার অনেকটাই কম করল SBI

মহিলাদের জন্য বিশেষ সু‌যোগ
বলা ‌যেতেই পারে ব্যাঙ্ক লোন করে বাড়ি বানানোর এটা একটা মোক্ষম সু‌যোগ। কারণ গৃহঋণের ক্ষেত্রে সুদের হার অনেকটাই কম করে দিলে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বেশি টাকার লোনের ক্ষেত্রে এই সুদের হার বেশ কাজে আসবে বলে মনে করা হচ্ছে।(আরও পড়ুন : মেডিক্যাল এন্ট্রান্সে বসতে অন্তর্বাস খুলতে হল ছাত্রীকে)
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া আজ জানিয়েছে গৃহঋণের ক্ষেত্রে সুদের হার .২৫ শতাংশ কম করা হয়েছে। তবে ৩০ লক্ষ টাকা প‌র্যন্ত ঋণের ক্ষেত্রে এই .২৫ শতাংশ কম সুদ কা‌র্যকর হবে। অর্থাৎ এখন থেকে কোনও ব্যক্তি ৩০ লক্ষ টাকা প‌র্যন্ত ঋণ নিলে তাঁকে দিতে হবে ৮.৩৫ শতাংশ হারে সুদ। ৯ মে থেকেই নতুন সুদ বলবত হবে।
সরকারের নতুন প্রকল্পের আওতায় ওই সুদের হার ধা‌র্য করা হয়েছে। কর্মরত নন এমন মহিলারা গৃহঋণের ক্ষেত্রে .২ শতাংশ কম সুদে ঋণ পেতে পারবেন। জানা ‌যাচ্ছে বাজারে এখন ‌যে সুদের হারে গৃহঋণ পাওয়া ‌যায় তা এসবিআইয়ের এই সুদের হার থেকে অনেক বেশি। এককথায় এসবিআইয়ের সুদের হার সর্বনিম্ন।(আরও পড়ুন : বেআইনি মদের ঠেকে অভি‌যান চালাতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ)
এসবিআই সূত্রে জানা ‌যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে ওই ঋণ নেওয়ার সময়সীমা আগামী ৩১ জুলাই। এই সময়ের মধ্যে মহিলা গ্রাহকরা ঋণ নিলে .২ শতাংশ সুদ দিতে হবে। অর্থাৎ সুদের হার হবে ৮.৪ শতংশ।

বঙ্গেও Ransomware হানা,পশ্চিম মেদিনীপুরের একাধিক সাব স্টেশনে কম্পিউটার হ্যাকিং!

পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়ারি সাবস্টেশনে হানা দিয়েছে হ্যাকাররা।
এবার পশ্চিমবঙ্গেই  সাইবার ক্রাইমের থাবা।পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন সাব স্টেশনে কম্পিউটার হ্যাকিংয়ের শিকার।
সংবাদ সংস্থা সূত্রে খবর, Ransomware নামে একটি সফটওয়্যারের মাধ্যমে ৭৫ হাজার কম্পিউটারের দখল নিয়েছে হ্যাকাররা ৷ চাকরির অফার, লাকি ড্রয়ের পুরস্কার, ইনভয়েস, সিকিউরিটি ওয়ার্নিং বা জরুরি তথ্যের আদলে ম্যালওয়ার পাঠিয়ে সিস্টেম হ্যাক করেছে হ্যাকাররা ৷
শুধু তাই নয়, হ্যাকাররা সিস্টেম খোলার জন্য ৩০০ থেকে ৬০০ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছে ৷ আক্রান্ত কম্পিউটারের স্ক্রিনেই মুক্তিপণের অঙ্ক জানিয়েছে হ্যাকাররা ৷ মুক্তিপণের পুরো অঙ্ক ডিজিট্যাল মুদ্রা বিটকনের মাধ্যমে দিতে বলা হয়েছে ৷
এযাবৎকালের অন্যতম বড় সাইবার অ্যাটাকে আক্রান্ত বিশ্ব ৷ শুক্রবার রাতে একসঙ্গে ভারত-সহ সারাবিশ্বের ১০০ দেশে সাইবার হানা চালিয়েছে একদল হ্যাকার ৷ থাবা পড়েছে পশ্চিমবঙ্গেও।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়ারি সাবস্টেশনে হানা দিয়েছে হ্যাকাররা। অফিস সূত্রে জানা যাচ্ছে, দু’তিনদিন ধরে তাদের কম্পিউটারগুলোতে মেসেজ আসছিল। তাতে তারা গুরুত্ব দেননি। কিন্তু আজ ইন্টারনেটে যুক্ত কম্পিউটারগুলো আর খুলছে না। হ্যাকাররা সমস্ত নথি তাদের নিজের আয়ত্তে নিয়েছে। ফলে সমস্যায় পড়েছে বিদ্যুৎ দপ্তর। মুক্তিপণ দাবি করেছে। বিষয়টি বিদ্যুৎ দফতরে জানানো হয়েছে।
View image on TwitterView image on Twitter
 Follow
 ANI ✔ @ANI_news
West Midnapur: Computers at WB State Electricity Distribution Company at four locations suspected to be hit by #WannaCry Ransomware attack
2:36 PM - 15 May 2017 · New Delhi, India
  46 46 Retweets   32 32 likes
Twitter Ads info & Privacy

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টাকা নেওয়ার জন্য ক্রিপটোকারেন্সি (ইন্টারনেটে পেমেন্ট নেওয়ার জন্য এক ধরনের মুদ্রা) ‘বিটকয়েন’ ব্যবহার করা হচ্ছে। যাতে কে বা কারা এর পিছনে রয়েছে তা বোঝা না যায়। সবটাই ঘটছে ইমেলের মাধ্যমে। অজানা কোনও সূত্র থেকে ইমেল আসছে। তাতে থাকছে লোভনীয় প্রস্তাব।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ইউএস জাতীয় সুরক্ষা এজেন্সির তৈরি হ্যাকিং প্রযুক্তি চুরি করে তাকেই হাতিয়ার করে এই হামলা চালানো হয়েছে ৷ ক্যাসপারেস্কির হিসেবে, ৯৯ টি দেশে ৪৫ হাজার কম্পিউটারে সাইবার হামলা হয়েছে ৷ তার মধ্যে ভারত ছাড়াও রয়েছে  চিন, স্পেন, ইতালির মতো দেশের গুরুত্বপূর্ণ সিস্টেম ৷ কিল সুইচের মাধ্যমে মোকাবিলা করা ‌যাবে বলে দাবি করছেন চিনা বিশেষজ্ঞরা।

সাইবার হানা, Ransomware হামলার নেপথ্যে উত্তর কোরিয়! চাঞ্চল্যকর তথ্য

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই হামলার পেছনে হাত থাকতে পারে উত্তর কোরিয়ার হ্যাকারদের।
‘র‍্যানসমওয়্যার’, এই শব্দে এখন ত্রস্ত বিশ্ব। কিন্তু এই সাইবার হামলার নেপথ্যে কে? সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই হামলার পেছনে হাত থাকতে পারে উত্তর কোরিয়ার হ্যাকারদের। (আরও পড়ুনঃ বঙ্গেও Ransomware হানা, পশ্চিম মেদিনীপুরের একাধিক সাব স্টেশনে কম্পিউটার হ্যাকিং!)
সাইবার হামলায় এপর্যন্ত ১৫০টি দেশের ৩ লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছে৷ পশ্চিম বঙ্গ-সহ ভারতেও প্রভাব পড়েছে ‘র‍্যানসমওয়্যার’ হামলার৷ এমনই পরিস্থিতিতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য৷
ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের গবেষক নীল মেহতা এমন একটি কোড পোস্ট করেছেন যা থেকে ‘ওয়ানা ক্রাই’ মালওয়্যার ও পিয়ংইয়ংয়ের ব্যবহৃত হ্যাকিং পদ্ধতির মিল খুঁজে পাওয়া যাচ্ছে৷ তাঁর বক্তব্যকে সমর্থন জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ রাশিয়ার কম্পিউটার সিকিউরিটি সংস্থা ‘ক্যাসপার্স্কি’ জানিয়েছে গুগল গবেষকের কোড থেকে ওই হামলার সুত্র খুঁজে বের করা যেতে পারে৷ তবে আরও গবেষণার প্রয়োজন রয়েছে৷
 Follow
 Neel Mehta @neelmehta
9c7c7149387a1c79679a87dd1ba755bc @ 0x402560, 0x40F598
ac21c8ad899727137c4b94458d7aa8d8 @ 0x10004ba0, 0x10012AA4#WannaCryptAttribution
10:32 PM - 15 May 2017
  231 231 Retweets   300 300 likes
Twitter Ads info & Privacy
ইজরায়েলের নিরাপত্তা সংস্থা ‘ইন্টেজার ল্যাবস’ও দাবি করেছে যে হামলার পিছনে হাত রয়েছে উত্তর কোরিয়ার৷বিশ্বজুড়ে ‘র‍্যানসমওয়্যার’ হামলার জন্য আমেরিকাকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ তবে রুশ প্রেসিডেন্টের অভিযোগ উড়িয়ে দিয়ে আমেরিকার ‘সাইবার অ্যান্ড হোম ল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার’ টম বসসের্ট জানিয়েছেন হামলার জন্য আমেরিকা দায়ী নয়৷

ভারতের মতো দেশে অধিকাংশ সংস্থায় পুরনো ধরনের উইন্ডোজ সিস্টেমে কাজ হয়৷ ফলে সেই ধরনের সিস্টেম হ্যাক করা হামলাকারীদের পক্ষে সহজ হয়েছে৷ তবে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, ভারতে এই সাইবার হানার এখনও তেমন কোনও প্রভাব পড়েনি৷ এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই৷

এসপ্তাহেই বাজারে চলে আসছে Nokia 3310, দাম আপনার বাজেটের মধ্যেই

পাওয়া ‌যাবে ৪টি রঙে
এই স্মার্ট ফোনের ‌যুগেও এখনও অনেকে ‌যত্ন করে দেখে দিয়েছেন নোকিয়ার ফোন। অনেকে চাইছেন ফের বাজারে ফিরুক নোকিয়া। সেটাই হতে চলেছে এসপ্তাহে।( আরও পড়ুন : এই ৭ জন নাকি বাহুবলিতে কাজের প্রস্তাব প্রত্যাখান করেছিলেন)
আগামী ১৮ মে ভারতের বাজারে আসছে নোকিয়া ৩৩১০। দামও হাতের নাগালের মধ্যে। ৩,৩১০ টাকাতেই মিলবে নোকিয়া ৩৩১০। আপাতত চারটি রঙে পাওয়া ‌যাচ্ছে নোকিয়ার এই ফোন। এগুলি হল ওয়ার্ম রেড, ইয়ালো, ইয়ালো গ্লস ও ম্যাট ফিনিস এবং ডার্ক ব্লু।
গত ফেব্রুয়ারি মাসে বারসেলোনা মোবাইল ওয়ার্ল্ড কন্ফারেন্সে এই ফোনটি বাজারে আসার কথা ঘোষণা করা হয়। তার পর থেকেই ফোনটি কবে ভারতে আসবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল। ভারতে ফোনটির মার্কেটিং করবে এইচএমডি গ্লোবাল। আগামী ১৮ মে থেকে ফোনটি অফলাইনে পাওয়া ‌যাবে।
নোকিয়া ৩৩১০ এ রয়েছে ২.৩ ইঞ্জি ডিসপ্লে। নেট সার্ফ করার সুবিধা। ২ মেগাপিক্সেল ক্যামেরা। ইনবিল্ট মেমোরি ছাড়াও থাকছে ৩২ ডিজি মাইক্রো এসডি কার্ড স্লটের সুবিধা। ৩.৫ এমএম জ্যাক। ৩.০ ব্লু টুথ। এফএম। আর থাকছে পুরনো স্নেক গেম।
এইচএমডি গ্লোবালের তরফে দাবি করা হয়েছে, একবার চার্জ দিলে ফোনটিতে ২২ ঘণ্টা কথা বলা ‌যাবে। আগের থেকে ব্যাটারি ব্যাকআপ অনেকগুণ বাড়ানো হয়েছে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট অজয় মেহতা জানিয়েছেন, একবার চার্জ দিয়ে সারাদিন কথা বলুন, মেসেজ করুন, ছবি তুলুন, এফ এম শুনুন, গান শুনুন। ব্যাটারির সমস্যা হবে না।

ট্যাটু করে ভয়ানক অবস্থা তরুণীর, সবটা জানলে আর কখনও ট্যাটু করাবেন না

উঠে গেল গায়ের চামড়া...
শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করানো আজকাল ট্রেন্ড। শখ করে অনেকেই এসব করে থাকেন। তবে ভুল ভাবে ট্যাটুর পরিনতি ‌যে কী ভয়ঙ্কর হতে পারে তা পাসুদা রিও নামে এই তরুণী হাল না দেখলে বিশ্বাস করবেন না।
(আরও পড়ুন:‍’বাহুবলি-২‍’ না দেখেই তা নিয়ে শাহরুখ কী প্রতিক্রিয়া জানালেন জানেন?)
শখ ছিল গলা ও বুকের ঠিক মাঝামাঝি অংশে ট্যাটু বানাবেন। ‌যেমন ভাবা ওমনি কাজ। বানিয়েও ফেললেন । সুন্দর শরীরকে আরও খানিকটা আকর্ষণীয় করে তোলাই ছিল উদ্দেশ্য ছিল বছর ২১-এর পাসুদা রিওর।। কিন্তু কে জানত, এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে!
(আরও পড়ুন:‍কার সঙ্গে এতটা ঘনিষ্ঠতা? ধরা পড়ে গেলেন রণবীর কাপুর!)
আর পাঁচজন যেভাবে লেজারের মাধ্যমে ট্যাটু করান, এই ট্যাটু ছিল তার চেয়ে খানিকটা আলাদা। এতে লেজার বা কেমিক্যালের কোনও ব্যাপার ছিল না। ছোট্ট একটি ট্যাটু বন্দুকের সাহায্যে আঁকা হয়েছিল ওই ডিজাইন। যা স্টিকারের মতো ত্বক থেকে তুলে নেওয়া যাবে। ইউরোপের বিভিন্ন দেশে এমন ট্যাটুর বেশ ভালই চল আছে।
(আরও পড়ুন:‍বাহুবলি ‘ফিভার’ চড়ছে বলিউডেও, অক্ষয়ের স্ত্রী কী করলেন বলুনতো?) 
PAY-NEWSLINK5923423_77896
তবে পাসুদা জানান, ট্যাটু করার বেশ কিছুদিন পর পাসুদার শরীরের ওই অংশটি চুলকাতে ও জ্বালা করতে শুরু করে। তারপর শুরু হয় অসম্ভব যন্ত্রণা। তাইল্যান্ড কলেজের আর্টের ছাত্রী জানান, “আমি লেজার ব্যবহার করতে চাইনি। ওটায় খরচ আর ব্যথা অনেক বেশি। তাই এই ট্যাটুই বেছে নিয়েছিলাম। কিন্তু ভীষণ ব্যথায় এই ট্যাটু আমার রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল। এখন ভাবি কেন এই পদ্ধতিতে ট্যাটু বানাতে গিয়েছিলাম।”
(আরও পড়ুন:‍ হৃতিক সহ এই ৭ জন নাকি বাহুবলিতে কাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন)
PAY-NEWSLINK5923409_77886PAY-NEWSLINK5923318_77877
এখন পাসুদার গলার নিচের সেই অংশের দিকে তাকালে শিউরে উঠতে হয়। কারণ ওই অংশ থেকে চামড়া-সহ স্টিকারটি উঠে এসেছিল। যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন ছাত্রী।
(আরও পড়ুন: প্রভাসের সঙ্গে অভিনয় করতে চাইছেন না বলিউড অভিনেত্রীরা! জানেন কেন?)
PAY-NEWSLINK5923414_77891PAY-NEWSLINK5923322_77884
পোড়া শরীরের চামড়া শুকোলে যেমন সাদাটে হয়ে যায়, বর্তমানে সেই অংশের হাল একই। তাই নিজের বন্ধু-বান্ধবদের ট্যাটু বানানোর আগে বারবার সতর্ক করেন ওই তরুণী।

পুনেতে মায়ের জরায়ু পেল মেয়ে, চিকিৎসা বিজ্ঞানে নজির গড়ল ভারত

দেশে এই প্রথম জরায়ুপ্রতিস্থাপন হল পুনেতে
চিকিৎসা বিজ্ঞানে আরও একধাপ এগিয়ে গেল ভারত । দেশে এই প্রথম জরায়ুপ্রতিস্থাপন হল পুনেতে।
বরোদার বাসিন্দা এক তরুণী জরায়ুর জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার পুনের গ্যালাক্সি কেয়ার ল্যাপারোসকপি ইনস্টিটিউটে অস্ত্রোপচার করে জরায়ু প্রতিস্থাপন হয়। মায়ের অঙ্গ পায় মেয়ে। প্রায় ১২ ঘণ্টা ধরে ডাক্তার শৈলেশ পুনতামবেকার এবং ডাক্তার সঞ্জীব যাদবের নেতৃত্বে ১২জন চিকিত্সকের একটি দল অস্ত্রপচার করে মায়ের জরায়ু প্রতিস্থাপন করেন।(আরও পড়ুনঃ চিকিৎসার জন্য বাবার কাছে কাতর আবেদন ক্যান্সার আক্রান্ত ছোট্ট মেয়ের, মৃত্যুর পর ভাইরাল ভিডিও)
অঙ্গদাতা অর্থাত্‍ মায়ের অবস্থা সঙ্কটমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে তরুণীকে রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে।
জটিল এই অস্ত্রপচারে সাফল্যের হার খুবই কম। হাসপাতাল সূত্রে খবর, সপ্তাহখানেক তরুণীকে রাখা হবে ICU -তে। এরপর আরও ১৫দিন তাঁকে কাটাতে হবে হাসপাতালে। এই সময় অঙ্গ ঠিক মতো কাজ করছে কিনা, তা দেখবেন চিকিৎসকেরা। তবে এই পদক্ষেপ ভারতের চিকিৎসাবিজ্ঞানের মুকুটে ‌যে আরও একটি পালক গুজল, তা অনস্বীকা‌র্য।

আসছে আরও বড় সাইবার হামলা, চোখ রাঙাচ্ছে Adylkuzz ভাইরাস, সতর্কতা

আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সংস্থা প্রুফপয়েন্ট আশঙ্কা প্রকাশ করেছে, Adylkuzz-এর হামলা আরও মারাত্বক হবে

Another large-scale cyberattack under way: Experts
১৮ মে : ‘র‍্যানসমওয়্যার’-এর নাম তো শুনেছেন৷ যাকে নিয়ে ইতিমধ্যেই গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি শুরু হয়েছে৷ লন্ডন থেকে আমেরিকা কিম্বা ভারত, র‍্যানসমওয়্যার থাবা বসিয়েছে এ বঙ্গেও৷ কিন্তু, এখানেই শেষ নয়৷ আরও বড় ধরণের সাইবার হামলা হবে! যার নাম Adylkuzz৷আর ওই Adylkuzz-এ এবার বিশ্বের প্রতিটি দেশেই থাবা বসাতে চলেছে বলে সতর্কতা জারি করেছে প্রুফপয়েন্ট৷
আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি সংস্থা প্রুফপয়েন্ট আশঙ্কা প্রকাশ করেছে, Adylkuzz-এর হামলা আরও মারাত্বক হবে৷ওই ভাইরাস হানা দিলে কম্পিউটারের নিয়ন্ত্রণ হারিয়ে যাবে ইউজারের হাত থেকে৷ মাইক্রসফট এখনও পর্যন্ত এর প্রতিষেধক আবিষ্কার করে উঠতে পারেনি৷
আরও দেখুন : মেয়েকে সঙ্গে নিয়েই কান মাতাতে চললেন রাই 
শুধু তাই নয়, ওই ভাইরাস ইনজেক্ট করে হ্যাকাররা ভার্চুয়াল কারেন্সি দাবি করে ইউজারদের কাছে৷ পাশপাশি এও জানানো হয়েছে Adylkuzz নামে ওই ভাইরাস হানা দিলে সাধারণ কম্পিউটার ইউজাররা তা বুঝতে পারবেন না৷কারণ ওই ভাইরাস হানা দিলে, কম্পিটারের স্ক্রিনে কোনও মেসেজ ফুটে উঠবে না বলে জানানো হয়েছে৷ প্রুফপয়েন্টের আধিকারিক জানিয়েছেন, Adylkuz যে কতটা ক্ষতিকর, তা এখনও বোঝা সম্ভব হয়নি৷ কিন্তু এর প্রভাব র‍্যানসমওয়্যার-এর দ্বিগুণ বলে আশঙ্কা করছেন তাঁরা৷
এদিকে  র‍্যানসমওয়্যার-এর হানায় এপর্যন্ত ১৫০টি দেশের ৩ লক্ষেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছে৷ পশ্চিমবঙ্গ-সহ ভারতেও প্রভাব পড়েছে র‍্যানসমওয়্যার হামলার৷ এমনই পরিস্থিতিতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য৷ ইজরায়েলের নিরাপত্তা সংস্থা ‘ইন্টেজার ল্যাবস দাবি করেছে, র‍্যানসমওয়্যার-এর হামলার পিছনে হাত রয়েছে উত্তর কোরিয়ার৷